পরিত্যক্ত কোল্ড স্টোরেজে মিললো নারীর মরদেহ
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৮ এএম, ৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
লক্ষ্মীপুর সদরের চররমনী মোহনের একটি পরিত্যক্ত কোল্ড স্টোরেজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ২৫-২৬ বছর বয়সী ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মৃতদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ঘটনাটি হত্যা বলে ধারণা পুলিশের।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কের পাশে চর আলী হাসান গ্রামে পরিত্যক্ত একটি আলুর কোল্ড স্টোরেজের ভেতরে এক নারীর মৃতদেহ দেখতে পায় এক শিশু। পরে সে চিৎকার দিয়ে এলাকার লোকজনকে বিষয়টি জানায়।
খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহ থেকে পঁচা-দুর্গন্ধ বের হচ্ছিলো বলে জানায় স্থানীয়রা।
চররমনী মোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আবদুর রহমান স্বপন বলেন, এক শিশু কোল্ড স্টোরেজের পাশে খেলা করতে গিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে মৃতদেহটি দেখতে পায় সে। বিষয়টি থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, বিকেল সোয়া ৪টার দিকে খবর পেয়ে পরিত্যক্ত কোল্ড স্টোরেজ থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের গলায় ওড়না পেঁচানো ছিল। তার জিহবা বের হয়ে আছে।
ধারণা করা হচ্ছে, আনুমানিক দুইদিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মৃতদেহ এখানে ফেলে রাখে। মৃতদেহের পরিচয় নিশ্চিত হতে বিভিন্ন থানায় তথ্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ











